Print Date & Time : 03 November 2026 Tuesday 04:48 am

শেরপুরে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন

image

শেরপুর প্রতিনিধি: ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শেরপুরে জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে শেরপুরে চালু হয়েছে ‘জেলা ভূমিসেবা কেন্দ্র’। যেখান থেকে নাগরিকরা খুব সহজেই নির্ধারিত ফি দিয়ে অনলাইন ভূমিসেবা নিতে পারছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয় ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় আধুনিক এ সেবা কেন্দ্রটির উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম কমলসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ কেন্দ্রের মাধ্যমে এক জায়গা থেকেই বিনামূল্যে বিভিন্ন ভূমিসেবা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি (মিউটেশন) আবেদন, খতিয়ান (পর্চা) সংগ্রহ, মৌজা ম্যাপসহ অন্যান্য ভূমিসেবা।

উদ্বোধনের পর জেলা প্রশাসক কেন্দ্রটির ডিজিটাল কার্যক্রম ও কম্পিউটারাইজড সেবা প্রদানের পদ্ধতি পরিদর্শন করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, আধুনিক এ সেবা কেন্দ্রের মাধ্যমে ভূমি সংক্রান্ত নাগরিক ভোগান্তি কমবে এবং সেবাপ্রাপ্তি আরও সহজ ও দ্রুত হবে।  

—জা. অর্থনীতি/এলএটি