Print Date & Time : 26 October 2026 Monday 02:23 pm

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আর নেই

image

নিজস্ব প্রতিবেদক: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০মিনিটে রাজধানীর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।  

কৃষিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রবিন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন।

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমার জানাজা নামাজ ও দাফনের সময়সূচি পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

—জা. অর্থনীতি/এএইচএ