Print Date & Time : 27 October 2026 Tuesday 12:42 pm

বাঁধনের ওপর হামলাকারী মনিরুলের মাদারীপুরের বাড়িতে তালা

image

মাদারীপুর প্রতিনিধি: ইতালির ভেনিসে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে সোচ্চার অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনার মূল অভিযুক্ত মনিরুল হাওলাদারের মাদারীপুরের গ্রামের বাড়ি তালাবদ্ধ রয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে স্থানীয়দের ক্ষোভের মুখে হামলার ভয়ে তাঁর স্বজনেরা বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে।

মনিরুল হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের মৃত শাজাহান হাওলাদারের কনিষ্ঠ পুত্র। স্থানীয়দের সূত্রে জানা যায়, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধুরাইল ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও তাঁর ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান আসিবুর রহমান খানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। প্রায় দেড় বছর আগে প্রায় ২৮ লাখ টাকা খরচ করে অবৈধভাবে লিবিয়া হয়ে ইতালি পাড়ি জমান তিনি।\