Print Date & Time : 08 November 2026 Sunday 12:00 am

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৩৮ বিলিয়ন ডলার

image

অর্থনীতি ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কিছুটা বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন বা ৩৬ হাজার ৩৮৫ দশমিক ৯২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। 

রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেছেন। 

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আন্তর্জাতিক মানদণ্ড বা বিপিএম-৬ পদ্ধতি হিসাব করলে ০৬ সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ৩১ দশমিক ৪৭ বিলিয়ন বা ৩১ হাজার ৪৭৪ দশমিক ৯০ মিলিয়ন ডলারে। 

অন্যদিকে, রিজার্ভ বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে স্বস্তির খবর নিয়ে এসেছে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহ। 

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম পাঁচ দিনেই দেশে এসেছে ৪৩ কোটি ৫৯ লাখ মার্কিন ডলার। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ৩৬১ কোটি টাকারও বেশি। 

—জা. অর্থনীতি/এএইচএ