Print Date & Time : 08 November 2026 Sunday 04:58 am

হাতীবান্ধায় নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

image

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিথি রানী (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনাটি নিশ্চিত করেন। 

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধওলাই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তিথি রানী ওই এলাকার বাবুল চন্দ্র রায়ের মেয়ে এবং স্থানীয় কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে তিথি রানীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা। পরে তাদের চিৎকার ও কান্নাকাটিতে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি নিচে নামান এবং থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দুপুরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটির প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে।

ওসি জানান, ঘটনাটি নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি