বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা ফের আলোচনায়। দীর্ঘদিনের প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর এবার হীরা ব্যবসায়ী হর্ষ মেহতাকে ঘিরে তার নতুন প্রেমের গুঞ্জন জোরালো হয়েছে। হর্ষ মালাইকার চেয়ে ১৯ বছরের ছোট বলে ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার একটি রেস্তোরাঁয় হর্ষের সঙ্গে নৈশভোজ শেষে বের হতে দেখা যায় মালাইকাকে। গত ২৯ আগস্টের ওই ঘটনার পরই তাদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এর আগেও একাধিক ঘটনায় একসঙ্গে দেখা গেছে মালাইকা ও হর্ষকে। গত বছর একটি কনসার্টে তাদের একসঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ইতালির রোমেও তারা একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন বলে জানা যায়। এছাড়া ‘স্প্লিটসভিলা’খ্যাত সৌরভ বেদির একটি পার্টিতেও তাদের একসঙ্গে দেখা যায়। মালাইকার পরিবারের আয়োজিত ওনাম উৎসবেও উপস্থিত ছিলেন হর্ষ।
এসব ঘটনা থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জল্পনা চলছে। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মালাইকা বা হর্ষ।
এর আগে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন মালাইকা। ২০২৪ সালের মে মাসের দিকে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। এর আগে ১৯৯৮ সালে অভিনেতা-প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিয়ে হয় মালাইকার। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। সাবেক এই দম্পতির একমাত্র সন্তান আরহান খান।
জা.অর্থনীতি/এসআই