Print Date & Time : 28 October 2026 Wednesday 09:47 am

বিকাশ প্রতারণার টাকা উদ্ধার, প্রকৃত মালিকের হাতে হস্তান্তর

image

সিলেট প্রতিনিধি: বিকাশ প্রতারণার শিকার হয়ে খোয়া যাওয়া ৪৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন), সিলেটের সাইবার সাপোর্ট সেল। জিডিমূলে তথ্যপ্রযুক্তি ও আধুনিক ট্র্যাকিং ব্যবস্থার দক্ষ ব্যবহারে এ অর্থ সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়।

সোমবার (৩১ আগস্ট) ৭ এপিবিএন লালাবাজার কার্যালয়ে এক কর্মসূচির মাধ্যমে উদ্ধারকৃত অর্থ ভুক্তভোগীর হাতে তুলে দেন ৭ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) এ আর এম আলিফ। 

এ সময় সহকারী পুলিশ সুপার ও সাইবার টিমের ইনচার্জ জনি লাল দেবসহ ব্যাটালিয়নের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। হারিয়ে যাওয়া অর্থ ফেরত পেয়ে ৭ এপিবিএনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী।

সাফল্যের স্বীকৃতিস্বরূপ সাইবার টিমের সদস্যদের ভূয়সী প্রশংসা করে অধিনায়ক ভবিষ্যতে প্রতারণামূলক অপরাধ রোধে প্রযুক্তির সঠিক প্রয়োগ বাড়ানোর নির্দেশ দেন। একই সঙ্গে বিকাশ প্রতারণা এড়াতে পিন (PIN) ও ওটিপি (OTP) অন্য কারো সাথে শেয়ার না করার জন্য সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সাইবার টিম।

—জা. অর্থনীতি/এলএটি