Print Date & Time : 25 October 2026 Sunday 12:01 pm

হিলি দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের

image

হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সব ধরনের পণ্য রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

শনিবার (২৯ আগস্ট) রাতে চিঠির মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত বাংলাদেশের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের জানিয়ে দেন।

চিঠিতে জানানো হয়, সিদ্ধান্তটি কার্যকর হবে রোববার (৩০ আগস্ট) থেকে। পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় হিলি স্থলবন্দর পিছিয়ে পড়েছে অন্য বন্দরগুলোতে যথেষ্ট সুযোগ-সুবিধা থাকলেও হিলিতে ব্যবসায়ীরা কোণঠাসা হচ্ছেন জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।

চুয়াডাঙ্গার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন বিকাশ মণ্ডল সেক্রেটারি, বলেন, যৌথ বৈঠকের মাধ্যমে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং ব্যবসায়িক স্বার্থ রক্ষা না হলে এটি অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে।

পানামা পোর্ট লিমিটেডের টিআই অসিত কুমার স্যানাল জানিয়েছেন, ভারতীয় অংশে বাণিজ্য বন্ধ থাকলেও বাংলাদেশ অংশে পানামা পোর্টের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক থাকবে। ফলে পণ্য খালাসে কোনো প্রভাব পড়বে না।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. জাকারিয়া অফিসার জানিয়েছেন, বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারবেন, ইমিগ্রেশন কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না।

—জা.অর্থনীতি/এনজে