Print Date & Time : 07 November 2026 Saturday 12:42 pm

আদিতমারীতে পুকুরে ডুবে তরুণীর মৃত্যু

image

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড়কমলাবাড়ী এলাকায় হাজেরা (১৪) নামের এক তরুণী পুকুরে পানিতে ডুবে নিহত হয়েছে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুস সাকিব সজীব, ফায়ার সার্ভিসের ইউনিট কতৃক তরুণীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। 

শনিবার (২৯ আগস্ট) বিকেলে ছোট বোন ফাহিমা (১০) কে সাথে নিয়ে বাড়ির পাশে আমজাদ আলী হাজীর পুকুরে গোসল করতে নামে হাজেরা। নিহত হাজেরা (১৪) ঐ এলাকার আবুল হোসেন ও মোছাঃ রওশন আরা বেগম দম্পতির মেয়ে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ছোট বোন ফাহিমাকে সাথে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে হাজেরা। গোসলের একপর্যায়ে বড় বোন হাজেরা গভীর পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ সে ভেসে না ওঠায় ছোট বোন ফাহিমা দৌড়ে বাড়িতে গিয়ে স্বজনদের খবর দেয়। পরবর্তীতে স্থানীয়রা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধারে ব্যর্থ হন। পরে আদিতমারী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে

আদিতমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিতাই চন্দ্রের নেতৃত্বে একটি ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে, উদ্ধারে ব্যর্থ হলে রংপুর থেকে বিশেষ ডুবুরি দল এনে প্রায় ৩০ মিনিট চেষ্টা করে তরুণীর লাশ উদ্ধার করতে সক্ষম হন।

আদিতমারী ফায়ার সার্ভিসের টিম লিডার নিতাই চন্দ্র জানান, পুকুরের পানি গভীর হওয়ায় স্থানীয় টিম উদ্ধার কাজ সম্পন্ন করতে পারেনি। কিশোরীটিকে দ্রুত উদ্ধারে রংপুর ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলের সাথে যোগাযোগ করা হলে। ডুবুরি দল পৌঁছা মাত্রই পুনরায় উদ্ধার অভিযান শুরু করে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি