Print Date & Time : 28 October 2026 Wednesday 09:33 am

প্রতিটি জেলায় মিনি স্টেডিয়াম, দক্ষিণ সুরমায় হবে পূর্ণাঙ্গ স্টেডিয়াম

image

জ্যেষ্ঠ প্রতিবেদক: দেশের প্রতিটি জেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের অংশ হিসেবে সিলেটের দক্ষিণ সুরমায় মিনি স্টেডিয়ামের পরিবর্তে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা করছে সরকার।

শনিবার (২৯ আগস্ট) দক্ষিণ সুরমায় স্টেডিয়াম নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে ২০১টি উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে রয়েছে। তবে দক্ষিণ সুরমায় স্থানীয় জনগণের চাহিদা ও প্রয়োজন বিবেচনায় মিনি স্টেডিয়ামের বদলে পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, স্টেডিয়াম নির্মাণের জন্য দক্ষিণ সুরমায় সম্ভাব্য তিনটি স্থান পরিদর্শন করা হয়েছে। যাচাই-বাছাই শেষে দর্শকদের সহজ যাতায়াত এবং খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা যাবে—এমন স্থান নির্বাচন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণে প্রায় পাঁচ থেকে ছয় একর জমির প্রয়োজন হবে। সরকারের ব্যয় কমাতে সরকারি খাস জমিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। উপযুক্ত স্থান চূড়ান্ত হওয়ার পর দ্রুত প্রকল্প প্রস্তাব প্রণয়ন করা হবে।

—জা.অর্থনীতি/আরএস