Print Date & Time : 27 October 2026 Tuesday 09:49 pm

নারীদের ক্রীড়া চর্চা সমৃদ্ধ করার লক্ষ্যে জাকসুর নতুন উদ্যোগ

image

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ছাত্রীদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ সম্প্রসারণ এবং আবাসিক হলগুলোতে ক্রীড়া চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ১০ টি ছাত্রী হলে প্রয়োজনীয় ইনডোর ও আউটডোর ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট ) জাকসু ভবনে এ আয়োজন করা হয়।

ছাত্রী হলগুলোর ক্রীড়া সম্পাদকদের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— ক্রিকেট ব্যাট, বল, স্ট্যাম্প, ক্যারাম বোর্ড, ব্যাডমিনটন সামগ্রী, স্কিপিং রোপ (দড়ি লাফ), লুডু, উনো (UNO), ইয়োগা ম্যাট এবং একটি হলের জন্য জিমের ডাম্বেল।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা) ড. শামসুল আলম সেলিম, বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মনজুরে এলাহী, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মো. মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. মাহামুদুল হাসান কিরণ, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) মো. মাহাদী হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) ফারহানা আক্তার লুবনা, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আহসান লাবিব, পরিবেশ ও প্রকৃতি বিষয়ক সম্পাদক শাফায়েত মীর, কার্যকরী সদস্য নুসরাত জাহান ইমা, নাবিলা বিনতে হারুন ও ফাবলিহা জাহান সহ জাকসুর অন্যান্য নেতৃবৃন্দ এবং শারীরিক শিক্ষা অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব নাসরিন বেগম।

নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং আবাসিক হলগুলোতে ক্রীড়া সংস্কৃতি আরও শক্তিশালী করতে জাকসুর এই উদ্যোগ একটি ইতিবাচক পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ ছাত্রীদের নিয়মিত ক্রীড়া চর্চায় উৎসাহিত করবে এবং ক্যাম্পাসে নারীদের খেলাধুলার পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলবে।

—জা. অর্থনীতি/এলএটি