Print Date & Time : 08 November 2026 Sunday 03:24 pm

স্থানীয় সরকার নির্বাচন করার জন্য আমরা প্রস্তুত: সিইসি

image

অনলাইন ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাও-১ আসনের নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে এসে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত। আমরা শুধু অপেক্ষা করছিলাম স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালা। যা চূড়ান্ত হয়েছে। এখন আমরা নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

প্রতিনিধিদলে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

—জা.অর্থনীতি/জেআরটি