Print Date & Time : 28 October 2026 Wednesday 08:17 am

সীমান্তে ৩৭ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক

image

সিলেট প্রতিনিধি: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৭ লাখ ২৪ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বিজিবির একাধিক বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, লাফার্জ, প্রতাপপুর, বিছনাকান্দি, পান্থুমাই, উৎমা ও সংগ্রাম বিওপির বিজিবি সদস্যরা একযোগে এই অভিযান পরিচালনা করেন। 

অভিযানে ভারতীয় চশমা, জিরা, রসুন, বিড়ি, সুপারি, মহিষ, কসমেটিকস ও মদসহ বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩৭ লাখ ২৪ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চিত করেছে বিজিবি।  

—জা. অর্থনীতি/এলএটি