Print Date & Time : 07 November 2026 Saturday 04:42 am

ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর

image

আন্তর্জাতিক ডেস্ক: গাজা থেকে সব ফিলিস্তিনিকে উচ্ছেদ করাই ইসরায়েলের মূল লক্ষ্য বলে তীব্র ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মিসরের আল-আলামেইন শহরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার (১৪ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফিদান অভিযোগ করেন, নেতানিয়াহু এমন নীতি গ্রহণ করছেন, যা ‘মানবিক মর্যাদাকে পদদলিত’ করছে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিগুলো মেনে নিতে নেতানিয়াহুর ওপর চাপ আরও বাড়ানো প্রয়োজন।

গাজা পরিস্থিতি নিয়ে তুরস্ক ও মিসরের ভূমিকার কথাও তুলে ধরেন ফিদান। তিনি জানান, গাজায় সহিংসতা বন্ধের লক্ষ্যে তুরস্ক ও মিসর ট্রাম্প-সমর্থিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিয়েছে।

ফিদানের দাবি, যৌথ প্রচেষ্টার মাধ্যমে গাজায় চলমান হত্যাযজ্ঞ ‘কিছুটা হলেও’ বন্ধ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, তুরস্ক ও মিসর একসঙ্গে কাজ করে এ ক্ষেত্রে সফল হয়েছে।

—জা.অর্থনীতি/জেআরটি