Print Date & Time : 08 November 2026 Sunday 02:02 pm

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

image

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি প্রকল্পের ‘এটোম টেক এনার্গো’ কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন এই তথ্য নিশ্চিত করেন। 

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টার দিকে কর্মস্থলে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি