Print Date & Time : 07 November 2026 Saturday 03:36 am

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭২৭

image

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুইজনের মধ্যে একজন বরিশাল বিভাগের এবং অন্যজন খুলনা বিভাগের। এনিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ জনে।

একই সময়ে চিকিৎসাসেবা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭১২ জন ডেঙ্গু রোগী। এর মাধ্যমে চলতি বছরে ডেঙ্গু থেকে মোট সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৮৯৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এপর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১,৫৫০ জনে।

—জা.অর্থনীতি/আরএস