Print Date & Time : 23 October 2026 Friday 09:19 pm

জামালপুরে শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস

image

জামালপুর প্রতিনিধি: “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’।

বুধবার (৫ আগস্ট) সকাল ৮টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে সকাল ৭টা ৫৯ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক ইউসূপ আলী, পুলিশ সুপার ফারজানা ইয়াসমিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ ও চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

—জা. অর্থনীতি/এলএটি