Print Date & Time : 26 October 2026 Monday 04:28 pm

৩৬ জুলাই উদ্‌যাপনে কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’

image

বিনোদন ডেস্কঃ রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আজ আয়োজিত হতে যাচ্ছে ওপেন এয়ার কন্সার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। কন্সার্টে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় কিছু ব্যান্ড এবং  মাল্টিস্টার সংগীত শিল্পী।  
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে এ কন্সার্ট টি অনুষ্ঠিত হবে। 

আয়োজনকারীদের দেয়া তালিকা মতে, দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা এবং তাসরিফের কুঁড়েঘর মঞ্চ মাতাবেন। একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন আসিফ আকবর ও র‌্যাপার সেজান।

এ ছাড়া নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদ এবং আরও কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী থাকবেন বিশেষ পরিবেশনায়। 
আয়োজকদের তরফ থেকে বলা হয়েছে, স্মরণীয় ‘৩৬ জুলাই’ এর চেতনাকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। 

জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যে মুক্তি, ঐক্য ও প্রতিবাদের চেতনার সৃষ্টি হয়েছিল, সেটিকে সংগীতের মাধ্যমে সম্পাদন করাই এই কনসার্টের মূল লক্ষ্য। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান তারা।  

অনুষ্ঠিত ‘বর্ষা বিপ্লবের গান’ আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ।

এছাড়াও প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার ব্যরিস্টার কায়সার কামাল এবং বিশেষ অতিথি হিসেবে হুইপ নূর-ই-আলম ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

—জা.অর্থনীতি/এসআরএস