Print Date & Time : 07 November 2026 Saturday 04:31 am

শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা যাবে না: চিফ প্রসিকিউটর

image

অনলাইন ডেস্ক: বিদ্বেষমূলক বক্তব্য ছাড়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো আইনি বাধা দেখছেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) ট্রাইব্যুনালে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারকে কীভাবে বণ্টন করা যায়, সে বিষয়ে কাজ চলছে। এ সময় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারকার্যও দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের সব মামলার অগ্রগতি প্রসঙ্গে চিফ প্রসিকিউটর আরও বলেন, আগামী এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার সব বিচার শেষ করা হবে এবং আগামী এক মাসের মধ্যে আরও ৩টি মামলার রায় ঘোষণা হবে।

আইন অনুযায়ী পলাতক ব্যক্তিদের বিচার চলছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর জানান, পলাতকদের না পাওয়া পর্যন্ত রায় কার্যকরের সুযোগ নেই। সম্পত্তি বাজেয়াপ্তসহ জরিমানার আদেশগুলো দ্রুত বাস্তবায়ন শুরু করা হচ্ছে।

—জা.অর্থনীতি/আইবিএম