Print Date & Time : 26 October 2026 Monday 12:43 pm

শিশু ধর্ষণের অভিযোগে ১ জন গ্রেপ্তার

image

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ রানা মদন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মাসুদ রানা ভুক্তভোগী শিশুটির দূরসম্পর্কের মামা এবং পেশায় একজন অটোরিকশা চালক। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

ঘটনার পরদিন শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় ভুক্তভোগীর নানি বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদ রানা মদনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত মাসুদ রানা ঈশ্বরদী উপজেলার বহরপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি নিয়মিত তার মেয়ের কাছে প্রাইভেট পড়তে যেত। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে শিশুটি অভিযুক্তের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। ওই সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মাসুদ রানা শিশুটিকে একটি নির্জন কক্ষে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় নিজ বাড়িতে ফিরে পরিবারকে বিষয়টি জানায়।

ওসি জানান, ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি