Print Date & Time : 08 November 2026 Sunday 08:54 am

ঢাকায় দ্রুত বাড়ছে অ্যাস্থেটিক ক্লিনিক, রয়েছে ঝুঁকিও

image

সৌন্দর্যের জন্য হাজার হাজার টাকা খরচ কী স্বাভাবিক? একসময় ধনীদের বিলাসিতা হিসেবে পরিচিত বোটক্স ও ফিলার এখন দ্রুত ছড়িয়ে পড়ছে মধ্যবিত্তের মধ্যেও। দেশের সৌন্দর্য ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজারের মূল্য এখন প্রায় ১০ হাজার কোটি টাকা। তবে জনপ্রিয়তার পাশাপাশি নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়েও বাড়ছে উদ্বেগ।

ঢাকায় দ্রুত বিস্তার ঘটছে বোটক্স, ফিলার ও লেজারভিত্তিক অ্যাস্থেটিক চিকিৎসা খাতের। ধানমন্ডি, গুলশান, মিরপুর ও উত্তরাসহ বিভিন্ন এলাকায় একের পর এক গড়ে উঠছে আধুনিক অ্যাস্থেটিক ক্লিনিক। একসময় ধনী ও অভিজাতদের মধ্যে সীমাবদ্ধ থাকা এসব চিকিৎসা এখন ধীরে ধীরে মধ্যবিত্ত চাকরিজীবী, তরুণ পেশাজীবী এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠছে। 

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশের সৌন্দর্য ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজারের বর্তমান মূল্য প্রায় ১০ হাজার কোটি টাকা। এর একটি বড় অংশজুড়ে দ্রুত বাড়ছে বোটক্স, ফিলার, লেজার এবং পিআরপি চিকিৎসার চাহিদা। চিকিৎসকদের ভাষ্য, অস্ত্রোপচার ছাড়াই দুই ঘণ্টার মধ্যে এসব চিকিৎসা সম্পন্ন করা সম্ভব হওয়ায় কর্মজীবীদের আগ্রহও বাড়ছে। 

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম, কোরিয়ান বিউটি ট্রেন্ড এবং তরুণ দেখানোর প্রবণতা এই বাজার সম্প্রসারণে বড় ভূমিকা রাখছে। বর্তমানে ঢাকার একটি ক্লিনিকে বোটক্সের খরচ সাধারণত ৮ হাজার থেকে ২০ হাজার টাকা। আর বোটক্স, ফিলার ও থ্রেড লিফটসহ পূর্ণাঙ্গ ফেশিয়াল প্যাকেজের মূল্য ৪০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে। তবে দ্রুত বাড়তে থাকা এই শিল্পের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বোটক্স একটি নিউরোটক্সিন এবং ফিলার ভুলভাবে প্রয়োগ করলে গুরুতর জটিলতা, এমনকি দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিও তৈরি হতে পারে। যদিও এসব চিকিৎসা নিবন্ধিত চিকিৎসকের তত্ত্বাবধানে করার কথা, তবু এখনো এ খাতের জন্য আলাদা সরকারি নিয়ন্ত্রক কাঠামো পুরোপুরি কার্যকর হয়নি। ফলে, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কঠোর তদারকি এবং সচেতনতা বাড়ানোর ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। 

ঢাকার বাড়ছে বোটক্স সৌন্দর্যচর্চা ও ঝুঁকি 
সৌন্দর্যের জন্য হাজার হাজার টাকা খরচ কী স্বাভাবিক? একসময় ধনীদের বিলাসিতা হিসেবে পরিচিত বোটক্স ও ফিলার এখন দ্রুত ছড়িয়ে পড়ছে মধ্যবিত্তের মধ্যেও। দেশের সৌন্দর্য ও ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজারের মূল্য এখন প্রায় ১০ হাজার কোটি টাকা। তবে, জনপ্রিয়তার পাশাপাশি নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়েও বাড়ছে উদ্বেগ।

ভিডিও...