Print Date & Time : 26 October 2026 Monday 01:30 pm

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্নে মিলবে ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড়

image

অনলাইন ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবেন ব্যক্তি শ্রেণির করদাতারা।

নতুন আয়কর আইন, ২০২৩ অনুযায়ী নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে এ কর প্রণোদনার ব্যবস্থা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতারা রিটার্নের সঙ্গে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ, তবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাবেন। সংবাদ প্রতিবেদন

একই সঙ্গে, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা দেয়া হবে না।

আরও পড়ুন-

অনলাইনে রিটার্ন দাখিল ৪৭ লাখ
আয়কর, ভ্যাট ও শুল্ক—সব খাতই লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ: অর্থমন্ত্রী
লাভেলো আইসক্রিমের শুল্ক-কর ফাঁকি, রিটার্ন দেয়নি ৩০ মাস

—জা.অর্থনীতি/আরএস