Print Date & Time : 21 October 2026 Wednesday 03:00 am

মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান হলেন এম এ খান বেলাল

image

নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খান বেলাল। 

গত ৩০ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৪৯০তম সভায় তাকে এ পদে নির্বাচিত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে তিনি ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। 

সম্রাট গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান এম এ খান বেলাল ট্রেড, ইন্ডাস্ট্রি, শিপিং, ব্যাংকিংসহ নানাবিধ ব্যবসায় সম্পৃক্ত। তিনি নোয়াখালী জেলা সমিতির নির্বাচিত সভাপতি।

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক, চিকিৎসা ও শিক্ষামূলক বিভিন্ন উদ্যোগে নিজেকে নিবেদিত করেছেন দেশের প্রতিষ্ঠিত এ ব্যবসায়ী। জন্মস্থান বেগমগঞ্জে অনেক স্কুল, মাদ্রাসা ও মসজিদ প্রতিষ্ঠা করেছেন তিনি।

—জা. অর্থনীতি/এনজে