Print Date & Time : 08 November 2026 Sunday 02:18 pm

হামের উপসর্গে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ৮৭২

image

অনলাইন ডেস্ক: সারা দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৪০ জনের।

হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া একদিনে হাম ও হামের উপসর্গের নতুন রোগী ৮৭২ জন।

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় ৭৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

আর হাম শনাক্ত হয়েছে ১২১ জনের দেহে। এ নিয়ে সারা দেশে মোট হাম ও উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ২৪১ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ১৮০। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ২৯ হাজার ৬১ জনের শরীরে।

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। আর হাসপাতাল ছেড়ে গেছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।

—জা.অর্থনীতি/আরএস