Print Date & Time : 17 October 2026 Saturday 12:18 am

জামালপুরে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে একটি খাল থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক।

শুক্রবার (৩১ জুলাই)  সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বানিয়াবাড়ি দানাভাঙা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে পলিশ জানান, সকালে খালের পানিতে মাছ ধরতে গিয়ে তারা ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পান। খবর পেয়ে মাহমুদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দীর্ঘদিন পানিতে নিমজ্জিত থাকায় মরদেহটি ফুলে-ফেঁপে বিকৃত হয়ে যায় এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

ফেসবুকে পোস্টের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

পুলিশের প্রাথমিক ধারণা, কয়েকদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশটি খালে ফেলে রেখে পালিয়ে যায়।

ওসি বলেন, ঘটনাটিকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জোর চেষ্টা চলছে এবং রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।  

—জা. অর্থনীতি/এলএটি