Print Date & Time : 24 October 2026 Saturday 05:46 am

‘চাঁদাবাজি-দুর্নীতি বন্ধ হয়নি, আরও বেড়েছে’

image

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন যে, বর্তমান সরকারের সময়েও পরিবহন খাতে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ হয়নি, বরং তা আরও বেড়েছে। সরকারি দলের লোকজনই পরিবহন শ্রমিকদের হয়রানি ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। 

শুক্রবার (৩১ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, যারা নিজেদের গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করে, তাদের জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় নিশ্চিত করতে হবে।

জামায়াত আমির বলেন, সরকারের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা থাকলে এসব অনিয়ম কেন বন্ধ হচ্ছে না। জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছেন শ্রমিকরা, এরপর ছাত্র জনতা, তাই তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় থাকতে হবে।

একই অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, চাঁদাবাজিমুক্ত সরকার প্রতিষ্ঠা ছাড়া পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়।

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফের রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

—জা.অর্থনীতি/জেআরটি