Print Date & Time : 07 November 2026 Saturday 05:24 pm

জ্বালানিতে স্বস্তির খবর, কমল তেলের দাম

image

অনলাইন ডেস্ক: দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা । এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম ২৮ জুলাই সকাল ১০টা থেকে কার্যকর হয় , আর আজ ৩০ জুলাইও একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। চলতি বছরে এখন পর্যন্ত ৯৬ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। নতুন মূল্য অনুযায়ী—  ভ্যাটসহ ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা , ১৮ ক্যারেট রুপার প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা , সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাণিজ্যের ধারাবাহিকতায় প্রতিদিনই পরিবর্তন হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। বাংলাদেশ ব্যাংক ও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, আজকের মুদ্রা বিনিময় হার— ডলার ১২১টাকা ৮২ পয়সা , ইউরো ১৪২টাকা ০২ পয়সা , পাউন্ড ১৬৫ টাকা ৫৮ পয়সা, অস্ট্রেলিয়ান ডলার ৮৮ টাকা ১১ পয়সা এবং সিঙ্গাপুরি ডলার ৯৬ টাকা ০৮ পয়সা। 

বৃহস্পতিবার (৩০  জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৯ ডলার কমে ৮৯.৪৫ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ৫৬ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৮৩.৯০ ডলারে লেনদেন হয়েছে। মঙ্গলবার সাময়িক যুদ্ধবিরতির পর তেলের দাম প্রায় ৫ শতাংশ কমলেও পরদিন তা আবার বেড়ে যায়। তবে টানা সেই ঊর্ধ্বগতির পর এবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে কিছুটা স্বস্তি ফিরেছে।