মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সিয়াম সাধনার মাস পবিত্র রমজান এবং আনন্দ-উৎসবের দিন ঈদুল ফিতর। হিজরি ১৪৪৮ সনের ক্যালেন্ডার পর্যালোচনা করে এই দুই পবিত্র অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাব ও সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) মধ্যপ্রাচ্যে প্রথম রোজা শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের প্রাক্কলন অনুযায়ী, আগামী ১৪৪৮ হিজরির শাবান মাসের ২৯ তারিখ (৬ ফেব্রুয়ারি, শনিবার) সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা বেশ কম। ফলে শাবান মাসটি ৩০ দিন পূর্ণ হতে পারে। সেই হিসেবে ৮ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে পারে পবিত্র রমজান মাস।
একই প্রতিবেদনে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখও উল্লেখ করা হয়েছে। গণনামতে, এবার রমজান মাস ২৯ দিনের হতে পারে। যদি তা-ই হয়, তবে ৮ মার্চ (সোমবার) রমজান শেষ হবে এবং ৯ মার্চ (মঙ্গলবার) মধ্যপ্রাচ্যে উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।
উল্লেখ্য, হিজরি ১৪৪৮ সনের শুরুর দিকেই বিভিন্ন মুসলিম দেশে দিনের হিসাবের কিছুটা পার্থক্য দেখা গিয়েছিল। তাই ভৌগোলিক অবস্থান ও স্থানীয়ভাবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে একেক দেশে রোজার তারিখে একদিনের তারতম্য হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের এই প্রাক্কলন মূলত আগাম প্রস্তুতি ও ধারণার জন্য করা হয়ে থাকে। তবে ইসলামি শরিয়ত অনুযায়ী, প্রতিবছরের মতো এবারও স্থানীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।
মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সিয়াম সাধনার মাস পবিত্র রমজান এবং আনন্দ-উৎসবের দিন ঈদুল ফিতর। হিজরি ১৪৪৮ সনের ক্যালেন্ডার পর্যালোচনা করে এই দুই পবিত্র অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
তথ্যসূত্র: জর্ডান নিউজ
জা. অর্থনীতি/ উমার