নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন শুরু হলে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ধাপে ধাপে ভোট সম্পন্ন করতে প্রায় এক বছর সময় লাগতে পারে।
জানা গেল, কবে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
তিনি জানান, নির্বাচন কমিশনের রোডম্যাপে অক্টোবরের কথা থাকলেও সরকারের অবস্থান স্পষ্ট। চলতি বছরের মধ্যেই নির্বাচন শুরু হবে। প্রয়োজনে এক থেকে দুই মাস সময় বাড়তে পারে, তবে সরকারের অঙ্গীকার থেকে কোনো পরিবর্তন হয়নি। স্থানীয় সরকার নির্বাচন প্রযুক্তিগতভাবে দলীয় নয়, ব্যক্তি প্রার্থী হিসেবে অনুষ্ঠিত হবে। ফলে অনিয়মের অভিযোগ উঠলে তা সহজেই যাচাই করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে যুক্ত করতে চায় ইসি
এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। তা সম্ভব না হলে আগামী বছরের শুরুতে ভোট অনুষ্ঠিত হতে পারে। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা
সরকার ও নির্বাচন কমিশনের সময়সূচিতে কিছু পার্থক্য থাকলেও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত শুরু করার বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক অবস্থান জানিয়েছে। নির্বাচন শুরু হলে দেশের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভোট ধাপে ধাপে সম্পন্ন হবে, যা শেষ করতে প্রায় এক বছর সময়
—জা.অর্থনীতি/আরএস