Print Date & Time : 03 November 2026 Tuesday 06:18 pm

কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে যুবক গ্রেপ্তার

image

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে কিশোর গ্যাং পরিচালনা ও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শায়েক নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (২৭ জুলাই) রাতে শহরের একাটুনা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার শায়েকের বিরুদ্ধে সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।দীর্ঘদিন ধরে তিনি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এবং নিজেও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী

এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে সাধারণ মানুষের ওপর অতর্কিত হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মৌলভীবাজার সদর মডেল থানার এসআই জয়ন্ত সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে একাটুনা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে এলাকার অভিভাবক ও সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। এই গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।

—জা. অর্থনীতি/এনজে