Print Date & Time : 07 November 2026 Saturday 12:35 pm

যুক্তরাষ্ট্রের পর হামলা বন্ধের ঘোষণা ইরানের

image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলা বন্ধের পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা স্থগিত করেছে ইরান। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে কৌশল হিসেবেই দেখছেন তেহরান। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে।

টানা ১৩ রাত হামলা চালানোর পর গত শুক্রবার (২৪ জুলাই) রাতে অভিযান স্থগিতের ঘোষণা দেয় পেন্টাগন। এরপর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি। একই সময়ে ইরানও পার্শ্ববর্তী দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে কোনো হামলা চালায়নি।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমাদের অবস্থান একদম স্পষ্ট- হামলার জবাব হবে হামলায়। হামলা বন্ধ থাকলে ইরানও হামলা বন্ধ রাখবে। এই বার্তা ইতোমধ্যে ওয়াশিংটনকে পৌঁছে দেওয়া হয়েছে।

জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানান, কূটনীতির সুযোগ তৈরি করতেই ট্রাম্প প্রশাসন সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে।

এদিকে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন যে, টানা দুই সপ্তাহের অভিযানে ইরানের অধিকাংশ নির্ধারিত লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব হয়েছে। 

তেহরানের এক সূত্র বলছে, সাধারণ নাগরিক ও প্রশাসনের অনেকের মধ্যেই স্থায়ী সমাধানের বদলে সংশয় কাজ করছে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

—জা. অর্থনীতি/এনজে