Print Date & Time : 08 November 2026 Sunday 12:28 pm

গৃহহীন পরিবার পেল জেলা প্রশাসনের নির্মিত ঘর

image

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক গৃহহীন পরিবারের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য ঘর নির্মাণ করে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের লক্ষীকুড়া গ্রামের বাসিন্দা মৃত হাবিবুর রহমানের স্ত্রী রুপা বেগম নতুন এ ঘরের সুবিধাভোগী।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের উদ্যোগ ও সার্বিক দিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঘরটি নির্মাণ করা হয়। 

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, ইনসাফের চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

—জা. অর্থনীতি/এনজে