Print Date & Time : 07 November 2026 Saturday 03:40 am

লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন গ্রেপ্তার

image

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীর পরিকল্পনা ও নির্দেশনায় ডিবির একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

বুধবার (২২ জুলাই) সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ এই তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউপির বটগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়যা

গ্রেপ্তারকৃতরা হলেন— লক্ষ্মীপুরের রায়পুর থানার চর আবাবিল ইউনিয়নের মোবারকজ্জামান (৩৫), চাঁদপুর জেলার হাইমচর থানার পূর্ব চর কৃষ্ণপুর এলাকার সাদেক হোসেন মাল (৩৮), একই থানার গন্ডামারা এলাকার মানিক ব্যাপারী (৩২) এবং লক্ষ্মীপুরের রায়পুর থানার চর কাছিয়া এলাকার মাসুদ (৪০)।

পুলিশ জানিয়েছে,  এসময় সিয়াম এলপিজি ফিলিং স্টেশনের পূর্ব পাশে চৌরাস্তাগামী সড়কের ওপর থেকে তাদের হাতেনাতে ধরা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিকশা, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি রেঞ্চ, ২টি চাকু, ১টি চাপাতি, ১টি রামদা, ১টি কিরিচ, ২টি কোরাবাড়ি, ৩টি মোবাইল ফোন, ২টি নি ক্যাপ এবং ১টি বেডশিটের অংশবিশেষ জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ২/৩ জন আসামি কৌশলে পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

—জা. অর্থনীতি/এলএটি