Print Date & Time : 08 November 2026 Sunday 05:19 am

শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার ১

image

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের মান্দারীতে এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে পপুলার আইডিয়াল মাদ্রাসার প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসার প্রধান হিসেবে কর্মরত। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

সোমবার (২০ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এর আগে তাকে রোববার (১৯ জুলাই) রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজারসংলগ্ন দিঘলী রাস্তার মাথা এলাকার মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার শিক্ষকের নাম আবদুল আহাদ (৪৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতে মাদ্রাসাটির প্রধান আবদুল আহাদ ওই মাদ্রাসার ১২ বছর বয়সী শিক্ষার্থী ইয়াসিন আরাফাতকে তার কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন। রোববার দুপুরে ভুক্তভোগী ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে রাত প্রায় ৯টার দিকে ছাত্রের মা ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে মারধর করেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে হাজির হয়ে আবদুল আহাদকে আটক করে এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ১৯ জুলাই রাতেই ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে যৌন নিপীড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। সেই মামলায় মাওলানা আব্দুল আহাদকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। 

—জা. অর্থনীতি/এলএটি