Print Date & Time : 07 November 2026 Saturday 05:24 pm

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

image

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সবশেষ সমন্বয় করা কম দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে সোমবার (২০ জুলাই) এই দর কার্যকর রয়েছে।

এর আগে গত ১৪ জুলাই সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করে। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়।

আজকের স্বর্ণের দাম ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা, সনাতন পদ্ধতি ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা। 

সবশেষ সমন্বয়ে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই দামই কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

২০২৬ সালে এ পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৪৪ বার বেড়েছে, ৪৬ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে প্রতি ভরি রুপার দাম ২২ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা, সনাতন পদ্ধতি ২ হাজার ৮৫৮ টাকা। 

চলতি বছরে এ পর্যন্ত রুপার দাম ২৮ বার দাম বেড়েছে এবং ২৮ বার কমেছে।

—জা. অর্থনীতি/এনজে