Print Date & Time : 02 November 2026 Monday 08:03 am

‘আমরা দুই থেকে তিনের পথে’, যে ইঙ্গিত দিলেন সোহিনী

image

বিনোদন ডেস্ক: টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। বৈচিত্র্যময় চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে বরাবরই পর্দা মাতান এই অভিনেত্রী। তবে বেশ কয়েক মাস যেন তিনি আড়ালেই ছিলেন। পশ্চিমবঙ্গের সরকার বদল, নানা ঘটনার ঘনঘটায় একেবারে নিভৃতেই ছিলেন অভিনেত্রী। তাই তাকে নিয়ে টলিপাড়ায় বেশ কিছু দিন ধরেই চলছিল জোর চর্চা। এবার গুঞ্জন সত্যি হলো। মা-বাবা হচ্ছেন সোহিনী সরকার ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়। 

দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই সুখবর দিলেন এই দম্পতি। মা হতে চলেছেন সোহিনী। তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। অর্থাৎ, দুই থেকে তিন হতে চলেছেন তারকা দম্পতি। বুধবার (১৫ জুলাই) স্যোশাল মিডিয়ায় বেশ কিছু ছবি প্রকাশ করে সুখবরটি জানান সোহিনী ও শোভন। 

ফেসবুকে পোস্ট করা ছবি গুলোতে শোভন পরেছেন সাদা কুর্তি ও খোলা চুলে দেখা গেছে সোহিনীকে। অন্যদিকে, শোভনের পরনে ছিল আকাশি রঙের পাঞ্জাবি। 

ছবিগুলো শেয়ার করে তারা লিখেছেন, ‘তিন বছরের বিবাহবার্ষিকীতে, আমরা দুই থেকে তিনের পথে।’ 

২০২৪ সালের ১৫ জুলাই ঘনিষ্ঠ পরিসরে বিয়ে করেন সোহিনী ও শোভন। ঘরোয়া আয়োজনে বিয়ের পর সোহিনী ফেসবুকে লিখেছিলেন, ‘আগলে রাখবো, যত্নে থাকবো।’ 

চলতি বছরের জুনে সোহিনী ও শোভনের সন্তান আসার খবর ছড়িয়ে পড়েছিল। তবে সে সময় এ বিষয়ে মুখ খোলেননি তারা। সূত্রের বরাতে জানা গিয়েছিল, চলতি বছরই তাদের সন্তান জন্ম নেবে। 

সম্প্রতি ‘ফেরা’ ছবিতে দেখা গেছে সোহিনীকে। তবে সাম্প্রতিক সময়ে ক্যামেরা থেকে কিছুটা দূরে রয়েছেনি এই অভিনেত্রী। এরপর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়। 

সুখবর প্রকাশ্যে আসার পরই শুভেচ্ছায় ভাসছেন সোহিনী ও শোভন। বিনোদনজগতের অনেক তারকাও তাদের শুভেচ্ছা জানিয়েছেন। 

মিমি চক্রবর্তী, শ্রীময়ী চট্টরাজ, ঋদ্ধিমা ঘোষ, অনিন্দিতা রায়সহ আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা দম্পতিকে। 

—জা. অর্থনীতি/এনএ