Print Date & Time : 08 November 2026 Sunday 01:35 pm

মার্কিন হামলায় ইরানে হতাহত ৫

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের মাহশাহর কাউন্টির একটি কৃষি খাতের পানি পাম্পিং স্টেশনে মার্কিন হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।

খুজেস্তানের উপ-গভর্নর ভালিউল্লাহ হায়াতির বরাত দিয়ে দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানায়, হামলায় স্টেশনে দায়িত্বরত এক নিরাপত্তারক্ষী নিহত হন। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইরানের দাবি, সোমবার ভোরে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালায়। এর মধ্যে বন্দর আব্বাস, সিরিক, কেশম দ্বীপ, জাস্ক, বুশেহর ও কানগান উল্লেখযোগ্য।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বেসামরিক নৌযান ও বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা কমিয়ে দেওয়া।

জা.অর্থনীতি/এসআই