Print Date & Time : 07 November 2026 Saturday 05:51 am

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১৩তম

image

অনলাইন ডেস্ক: বিশ্বের দূষিত শহরের তালিকায় শনিবার (১১ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটের তথ্য অনুযায়ী শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর সূচকে শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ১৮৩, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

তালিকায় ১৬৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১৬৭ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা।

অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা ৮৮ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে। এই মানকে ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই ০–৫০ হলে বাতাস ‘ভালো’, ৫১–১০০ হলে ‘মাঝারি’, ১০১–১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১–৪০০ হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে কম বের হওয়ার পরামর্শ দেওয়া হয়।

জা.অর্থনীতি/এসআই