Print Date & Time : 07 November 2026 Saturday 01:58 pm

সাতক্ষীরায় পুকুরের ডুবে শিশুর মৃত্যু

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মো. আরাফাত হোসেন নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে উপজেলার গাবতলা গ্রামে এই বেদনাদায়ক দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন গাবতলা গ্রামের ইসরাইল হোসেনের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু আরাফাত। কিছু সময় পর হঠাৎ তাকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় ধরে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় সন্ধান না মেলায় পরিবারের উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়তে থাকে। একপর্যায়ে দুপুরের দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের কাশেম সরদারের পুকুরে শিশুটির নিথর দেহ ভাসতে দেখেন। পরে সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

এদিকে ফুটফুটে এই শিশুর এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে গাবতলা গ্রামসহ গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের বুকফাটা আর্তনাদ ও আহাজারিতে আশপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। অবোধ শিশুর এমন চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না গ্রামবাসী।

 —জা. অর্থনীতি/এলএটি