Print Date & Time : 07 November 2026 Saturday 11:15 pm

খামেনির জানাজায় ৪ কোটি মানুষের অংশগ্রহণ

image

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজা অনুষ্ঠানে ৪১ থেকে ৪৩ মিলিয়ন যা প্রায় ৪ কোটির বেশি মানুষের অংশগ্রহণ হয়েছে বলে দাবি করেছে দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ছয় দিনব্যাপী শোকানুষ্ঠান ও জানাজা অনুষ্ঠিত হয় তেহরান, কোম, ইরাকের নাজাফ ও কারবালা এবং ইরানের মাশহাদে। বিভিন্ন শহরে লাখো মানুষ শোকানুষ্ঠানে অংশ নিতে যাতায়াত করায় অংশগ্রহণকারীর সংখ্যা আরও বেড়েছে বলে জানানো হয়।

ইরানি কর্তৃপক্ষের দাবি, গণপরিবহনের যাত্রীসংখ্যা, মোবাইল ফোনের সক্রিয় সংযোগ, জনসমাগমের ঘনত্ব, শোভাযাত্রার পথের আয়তন এবং বিভিন্ন কারিগরি তথ্য বিশ্লেষণ করে এই হিসাব নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী কার্যালয়ের তথ্যের ভিত্তিতে নাজাফ ও কারবালায় প্রায় এক কোটি মানুষের উপস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে।

ফার্স নিউজের ভাষ্য অনুযায়ী, এই শোকযাত্রা অতীতের সব বড় জনসমাগমকে ছাড়িয়ে মানব ইতিহাসের সবচেয়ে বড় শোকানুষ্ঠান হিসেবে বিবেচিত হতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছে। এরপর গত সপ্তাহ থেকে শুরু হওয়া শোকানুষ্ঠানে ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক প্রতিনিধি এবং ৯০টির বেশি দেশের ধর্মীয় ব্যক্তিত্ব অংশ নেন বলে জানানো হয়েছে।

সূত্র: প্রেস টিভি

জা.অর্থনীতি/এসআই