Print Date & Time : 07 November 2026 Saturday 11:21 pm

শপথ গ্রহণ করলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর

image

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (০৯ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

সংবিধানের অনুচ্ছেদ ১৪৮-এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ৫ নম্বর বিধান অনুযায়ী স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী সরোয়ার আলমগীর সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—জা.অর্থনীতি/আইবিএম