Print Date & Time : 24 October 2026 Saturday 10:38 am

শিক্ষকদের সম্মানি পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

image

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণের পাশাপাশি তাদের সম্মানি পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে শিক্ষা খাতে অবকাঠামো নির্মাণ হলেও মানবসম্পদ উন্নয়নে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ ও উপযুক্ত সম্মানি নিশ্চিত করা গেলে তারা আরও মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে পারবেন।

তিনি জানান, বর্তমান বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী আরও ঘোষণা দেন, দেশের প্রায় ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীকে পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ দেওয়া হবে।

চীন সফরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, চীনে বাংলাদেশের কাঁঠাল রপ্তানির বিষয়ে চুক্তি হয়েছে এবং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সম্ভাবনা তৈরি হবে।

জা.অর্থনীতি/এসআই