Print Date & Time : 07 November 2026 Saturday 12:06 pm

মেজাজ হারিয়ে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা

image

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার কালীঘাটে ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে মেজাজ হারিয়ে নিজের দলের এক কর্মীকে চড় মারতে দেখা গেছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরে আরও কয়েকজন কর্মীর পিঠেও থাপ্পড় মারেন তিনি।

বুধবার (৮ জুলাই) হাইকোর্টের অনুমতি নিয়ে বারুইপুরে এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে কালীঘাট তৃণমূলের ছাত্র-যুব কর্মীরা মিছিল বের করেন। হাজরা মোড়ে বিজেপির আরেকটি মিছিলের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে মিছিল শেষে মমতার বাসভবনের সামনেও ভিড় ও বিশৃঙ্খলা তৈরি হয়।

ভিড় নিয়ন্ত্রণ করতে নিজেই বাইরে এসে মাইক হাতে কর্মীদের সরে যেতে বলেন মমতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের একপর্যায়ে কমলা টি-শার্ট পরা এক দলীয় কর্মীকে চড় মারতে দেখা যায় তাকে। তবে কেন তিনি এমন আচরণ করেছেন, তা স্পষ্ট নয়।

এদিকে ঘটনাটি নিয়ে বিজেপি সমালোচনা করেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার

জা.অর্থনীতি/এসআই