Print Date & Time : 25 October 2026 Sunday 04:45 am

বিরিয়ানি দোকানদারসহ ৩ ব্যক্তিকে জরিমানা

image

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে রাজবিলাস বিরিয়ানি হাউসসহ ৩ ব্যক্তিকে জরিমানা ও উচ্ছেদ করা হয়েছে। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নগরীর জেলখানার মোড় এলাকায় বরিশাল সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। 

সিটি করপোরেশনের প্রেস সচিব সাকলাইন মোস্তাক জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে রাজবিলাস বিরিয়ানি হাউস ও ফুটপাত দখলের দায়ে ৩ ব্যক্তিকে জরিমানা করা হয়। এছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ জামান বলেন, জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

—জা. অর্থনীতি/এলএটি