অনলাইন ডেস্ক: দেশের বাজারে ভালো মানের এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা। এছাড়া ভালো মানের ২২ ক্যারেট রুপার প্রতি ভরি গহনার দাম রাখা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৬ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিট থেকে স্বর্ণ ও রুপার গহনার এ নতুন মূল্য কার্যকর করেছে। পরবর্তী মূল্য নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই সারা দেশে স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৮৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপার প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি দাম ৩ হাজার ৩৩ টাকা।
জা.অর্থনীতি/এসআই