Print Date & Time : 08 November 2026 Sunday 02:10 am

ক্যামেরার সামনে ফিরছেন বুবলি

image

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রে আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী অন্তঃসত্ত্বার কারণে আড়ালে চলে যান। কিছুদিন আগে খবর এলো কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। সর্বশেষ মাতৃত্বের খবরে আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা বুবলি। তবে, তারপর তার আর কোনো খোঁজ মেলেনি। ঈদে চলচ্চিত্র মুক্তি হলেও বুবলিকে দেখা যায়নি প্রচারণায় কিংবা প্রকাশ্যে। জানা যায়, নবজাতক কন্যাসন্তানকে নিয়ে দেশেই আছেন শাকিব খানের দুই সন্তানের জননী। মাতৃত্বে ডুবে থাকলেও সিনেমাকে ভোলেননি এ নায়িকা। 

আসছে সেপ্টেম্বরেই জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরছেন বুবলি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। 

এ প্রসঙ্গে নির্মাতা জাহিদ হোসেন বলেন, ‘বুবলির সঙ্গে কথা হয়েছে। ওর শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তন সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবে বলে কথা দিয়েছে বুবলি।’ 

পুরান ঢাকার সংস্কৃতি তুলে ধরতে নির্মিত হতে যাচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। এতে শিয়া যুবকের চরিত্রে অভিনয় করবেন আদর আজাদ। অন্যদিকে, সুন্নি তরুণীর চরিত্রে দেখা যাবে বুবলিকে। শুধু তাই নয়, এ সিনেমায় উর্দু ভাষায়ও তাদের কথা বলতে দেখা যাবে। 

নির্মাতা বলেন, ‘বুবলি যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছুটা দিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিংগুলো শুরু করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা।’ 

জানা গেছে, নামে বাণিজ্যিক ঘরানার চলচ্চিত্রের পরিচয় মিললেও এটি প্রথমত আন্তর্জাতিক উৎসবগুলোকে লক্ষ্য করে নির্মিত হচ্ছে। তারপর দেশে মুক্তির পরিকল্পনা জানালেন জাহিদ হোসেন। তার পিতা নাসির হোসেন বিখ্যাত গবেষণা গ্রন্থ ‘কিংবদন্তি ঢাকা’র রচয়িতা। পুরান ঢাকার বাসিন্দা হওয়ায় গল্পে পাওয়া যাবে এ অঞ্চলের সত্যিকারের ভাষা-সংস্কৃতি ও গল্প। 

—জা. অর্থনীতি/এনএ