Print Date & Time : 07 November 2026 Saturday 10:28 pm

কবিতা: তিরতির

image

এই যে দিকের নৈর্ঋত-সবটুকু বক্রতা দিয়ে ফিরে যায় সেও।  
এইসব সংক্রমণের বাণ, গান-
দুপুর পেরোনোর আগেই বিকেলের কাছে পৌঁছে যাচ্ছি
একটি গানের কাছে রেখেছি কলাফুলের সমূহ অক্ষর
কাছে আমলকি বন-তার কাছে জমা প্রিয় কল্কেফুলের ঋণ
পায়ে হাঁটা পথ-ঘাসের লকলকে ডগা ছুঁয়ে যাই
অভিগত আঙুলের কাছে আরেকবার সুতো হতে চাই
শালফুলের ডাক অকস্মাৎ পেয়েছি, পলকে পালক রেখেছি
দুই হাতে পিচ্ছিলতা, পুঁইফল রঙ
পথজুড়ে তিরতির সাপের ধারণা-
আমি কি আর একটিবার অনঙ্গ দেহের দেশে যেতে পারি?