Print Date & Time : 14 October 2026 Wednesday 12:06 pm

পানের বরজ থেকে গাঁজার গাছ উদ্ধার, গ্রেপ্তার ১

image

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফারাশপুর গ্রামে একটি পানের বরজে অভিযান চালিয়ে আনুমানিক ১২ কেজি ওজনের গাঁজার গাছ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক সিরাজুল ইসলাম মৃত হাতেম আলীর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফারাশপুর গ্রামের একটি পানের বরজে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে থাকা গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধার করা গাঁজার গাছ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. জেল্লাল জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক চাষ ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

—জা. অর্থনীতি/এনজে