Print Date & Time : 08 November 2026 Sunday 03:22 pm

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

image

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে অসাবধানতাবশত ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা সরকার (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (৩ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে আশাশুনি থানার খলিসানি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত লতিকা সরকার হলেন— আশাশুনি উপজেলার খলিসানি গ্রামের সুশান্ত সরকারের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, দুপুরে ঘরের ফ্যানের সুইচ অন করতে যান লতিকা সরকার। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে আসার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অঞ্জন কুমার চক্রবর্তী তাকে মৃত ঘোষণা করেন।

ওসি  বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। বর্তমানে নিহতের মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।