Print Date & Time : 08 November 2026 Sunday 01:58 am

এবার ৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

image

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের ওকিনাওয়া প্রিফেকচারের উপকূলীয় এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১। তবে প্রত্যন্ত সামুদ্রিক অঞ্চলে উৎপত্তিস্থল হওয়ায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩ জুলাই) দুপুর ১টা ০৪ মিনিটে পূর্ব চীন সাগরে এই ভূমিকম্পটি অনুভূত হয়।

জাপান ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল প্যাসিফিক রিং অব ফায়ার-এর ওপর অবস্থিত। একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থল হওয়ায় দেশটিতে প্রায়শই ছোট-বড় ভূমিকম্প আঘাত হানে। কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থলটি লোকালয় থেকে দূরে সাগরের ভেতরে হওয়ায় ওকিনাওয়ার মূল দ্বীপগুলোতে মৃদু ঝাঁকুনি ছাড়া বড় কোনো প্রভাব পড়েনি। পরিস্থিতি সাধারণ রয়েছে এবং সার্বিক নজরদারি চালানো হচ্ছে।

অন্যদিকে আজ সকালে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় হালমাহেরা দ্বীপেও আঘাত হেনেছে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প।

জা.অর্থনীতি/এসআই